খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে জুলাই শহিদ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা জুলাইয়ের শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা দেশের শান্তি, গণতান্ত্রিক মূল্যবোধ ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা বিএনপির সদস্য সচিব এস. এম. এমদাদুল হক, জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ, বিএনপি নেতা আবুল হোসেন, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, যুবদল নেতা হুরায়রা বাদশা, শিবির নেতা তামিম রায়হান ও আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, প্রভাষক আবু সাইদ ও আবু সাফা।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান সাইফের সঞ্চালনায় অনুষ্ঠানে জুলাইয়ের শহিদ রাকিবুল ইসলামের মা রেবেকা খাতুন এবং শহিদ নবীনুরের স্ত্রী আকলিমা বেগম ও মেয়ে ফাহিমা আক্তারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা আবেগঘন কণ্ঠে শহিদদের স্মৃতিচারণ করেন এবং তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।
আলোচনা সভা শেষে জুলাইয়ের শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আশরাফুল ইসলাম রাহমানী।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন