ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

সাইবার সুরক্ষা সংশোধন আইন-২০২৬ চূড়ান্তে মন্ত্রিসভা কমিটির সভা

রাজধানীর সচিবালয়ে 'সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬'-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটির আহ্বায়ক ফকির মাহবুব আনাম।

সভায় আইনটির খসড়ার বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সাইবার নিরাপত্তা আরও জোরদার করা, নাগরিকের অধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং ডিজিটাল সেবার নিরাপদ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনী ও সুপারিশ নিয়ে সদস্যরা মতবিনিময় করেন।

আলোচনা শেষে খসড়া আইনটিকে আরও যুগোপযোগী, কার্যকর ও বাস্তবসম্মত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ প্রদান করা হয়। এসব সুপারিশ সংযোজন করে আইনটির খসড়া চূড়ান্ত করার জন্য পুনরায় বৈঠক করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা মত দেন, আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলা, তথ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে একটি কার্যকর ও সময়োপযোগী সাইবার আইন প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই আইনটির বিভিন্ন ধারা আরও পরিমার্জন করে চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সাইবার সুরক্ষা সংশোধন আইন-২০২৬ চূড়ান্তে মন্ত্রিসভা কমিটির সভা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x