নোয়াখালীর বেগমগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি জিপ গাড়িসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪১ লাখ ৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, নোয়াখালী জেলা পুলিশের মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন-এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ. ন. ম. ইমরান খাঁন-এর সার্বিক তত্ত্বাবধানে এবং বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি কিয়া হার্ড জিপ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০,৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. পারভেজ (৪২) ও মো. বিপ্লব (৪৮)। তাদের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের ইটমনি হেতালিয়া পাড়া এলাকায়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার হওয়া একজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ বলছে, মাদক চোরাচালান ও কারবারের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন