খুলনার পাইকগাছায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়াকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছাত্রনেতাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে।
জানা যায়, দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়ার বিষয়টি নিয়ে কয়েকজন ছাত্রনেতা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ইউএনওর সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। সাবেক
ছাত্রনেতা তামিম রায়হান অভিযোগ করে বলেন, “জুলাই যোদ্ধাদের অনুষ্ঠানে আমন্ত্রণ না দেওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল।” তিনি এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
তিনি আরও দাবি করেন, জুলাই আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, তাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি নিশ্চিত করা প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন