ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

সাপাহারে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁর সাপাহারে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ খোরশেদ আলম (৩৭) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (১৫ জুলাই, ২০২৬) বিকেলে উপজেলার বাহাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত খোরশেদ আলম উপজেলার বাহাপুর গ্রামের মোঃ আব্দুস সামাদের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং ইতোপূর্বেও তার নামে তিনটি মাদক মামলা রয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সাপাহার থানা পুলিশের একটি চৌকস দল গতকাল বিকেলে বাহাপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে খোরশেদ আলমকে আটক করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

সাপাহার থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এলাকার মাদক নির্মূলে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সাপাহারে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x