ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

জোরারগঞ্জ ও মিরসরাইয়ে পুলিশের বিশেষ ট্রাফিক অভিযান

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম মহোদয়ের নির্দেশক্রমে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের উদ্যোগে জোরারগঞ্জ ও মিরসরাই থানা এলাকায় আজ ট্রাফিক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গাড়িচালক, সহকারী, যাত্রী ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, নিরাপদে সড়ক পারাপার এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করা হয়।

একই সঙ্গে জোরারগঞ্জ ও মিরসরাই থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের চালকদের অংশগ্রহণে পথসভা অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রমে নিরাপদ সড়ক গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া সড়কের ওপর অবৈধ দখল, প্রতিবন্ধকতা ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, ফলে যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সহায়ক পরিবেশ সৃষ্টি হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিত ট্রাফিক অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জোরারগঞ্জ ও মিরসরাইয়ে পুলিশের বিশেষ ট্রাফিক অভিযান

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x