ফরিদপুর জেলা পুলিশে কর্মরত মোঃ মাহমুদুল হাসানকে এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) পদে পদোন্নতি পাওয়ায় আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ফরিদপুরের পুলিশ সুপার জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী পদোন্নতিপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তাকে রেংক ব্যাজ পরিয়ে দেন।
ব্যাজ পরিধানকালে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানান। একই সাথে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান জানান।
এ সময় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব ফাতেমা ইসলাম উপস্থিত ছিলেন।
— ফরিদপুর জেলা পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন