ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শাবিপ্রবি ছাত্রদলের স্মরণসভা

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মরণে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি সম্মান জানিয়ে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদল, সিলেট।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক। ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগ এবং সাহসিকতার মধ্য দিয়ে স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে গড়ে ওঠা এই গণআন্দোলন জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

স্মরণসভায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে তাদের আত্মত্যাগকে জাতীয়ভাবে সংরক্ষণ, ঐতিহাসিক স্মৃতি লালন এবং আন্দোলনে অংশ নেওয়া সকল অংশীজনের অবদানের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করতে মুক্তিকামী জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তারা শহীদদের স্মরণে নীরবতা পালন করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

স্মরণসভা শেষে উপস্থিত নেতাকর্মীরা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শাবিপ্রবি ছাত্রদলের স্মরণসভা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x