বেক্সিমকো গ্রুপের নামে জনতা ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ আত্মসাতের অভিযোগে তদন্ত জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের অংশ হিসেবে জনতা ব্যাংকের ঋণ শাখার ১০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ৪১৬ কোটি টাকার একটি ঋণ জালিয়াতি মামলার বিষয়ে এসব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, বেক্সিমকো গ্রুপের দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত টাস্কফোর্সের আওতায় একাধিক মামলা ও অনুসন্ধান চলমান রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদের জন্য তলব করা ব্যাংক কর্মকর্তারা বেক্সিমকো গ্রুপকে ঋণ দেওয়ার সময় জনতা ব্যাংকের ঋণ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, জনতা ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ৩০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে। এ ঘটনায় সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ, ঋণ অনুমোদনের প্রক্রিয়া যাচাই এবং দায়ীদের শনাক্ত করতে ধারাবাহিকভাবে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এদিকে, ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রায় ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, জনতা ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে ১০টি মামলা করেছে দুদক।
দুদক বলছে, তদন্তে নতুন তথ্য-প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনে আরও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন