ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

৭ ইসলামি দলের ঐক্যের উদ্যোগ

৭ ইসলামি দলের ঐক্যের উদ্যোগ
৭ ইসলামি দলের ঐক্যের উদ্যোগ

হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ধারার সাতটি ইসলামী দল ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পথচলার বিষয়ে নীতিগত সম্মতিতে পৌঁছেছে। অরাজনৈতিক সংগঠন হেফাজতের মধ্যস্থতায় শুরু হওয়া এ উদ্যোগ ভবিষ্যতে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন শক্তিশালী জোট গঠনের সম্ভাবনা তৈরি করেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমিরের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চলা এ সভায় কওমি ধারার সাতটি ইসলামী দলের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। পাশাপাশি হেফাজতে ইসলামের অন্তত ২০ জন কেন্দ্রীয় নেতাও সভায় অংশ নেন।

সভা শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান জানান, সাতটি দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই এই ঐক্যের কাঠামো ও প্রক্রিয়া নির্ধারণ করা হবে।

সভায় অংশ নেওয়া একাধিক নেতার ভাষ্য অনুযায়ী, অংশগ্রহণকারী সাতটি দলই কওমি ধারার। যদিও হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন, তবে এর কয়েকজন শীর্ষ নেতার নিজস্ব রাজনৈতিক দল রয়েছে। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসব দলের ভিন্ন ভিন্ন রাজনৈতিক জোটে অংশ নেওয়ার কারণে কওমি অঙ্গনে বিভক্তি সৃষ্টি হয়েছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সঙ্গে আসন সমঝোতা করে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সমঝোতার আলোচনা হলেও দলটি শেষ পর্যন্ত আটটি আসনে এককভাবে নির্বাচন করে।

বর্তমানে সাতটি দল ঐক্যবদ্ধ থাকার বিষয়ে একমত হয়েছে। কীভাবে একসঙ্গে কার্যক্রম পরিচালনা করা হবে, সে বিষয়ে প্রতিটি দলের কাছে লিখিত প্রস্তাব চাওয়া হয়েছে। হেফাজতে ইসলামের আমির চান, দলগুলো অন্য কোনো জোটে না গিয়ে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখুক।

অন্যদিকে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চারটি আসনে সমঝোতার মাধ্যমে বিএনপির নেতৃত্বাধীন জোটে অংশ নেয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধের কারণে জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে সরে গিয়ে এককভাবে নির্বাচন করে। ইসলামী ঐক্যজোটও স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়।

নির্বাচনের পর জামায়াতের সঙ্গে রাজনৈতিক সমঝোতায় যাওয়া কয়েকটি দলের সঙ্গে হেফাজতের শীর্ষ আলেমদের একটি অংশের দূরত্ব তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১-দলীয় ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। একই সময়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক চট্টগ্রামে হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে জানান, জামায়াতের সঙ্গে তাদের ঐক্য আদর্শগত নয়, বরং রাজনৈতিক ছিল।

হেফাজতে ইসলামের আমির কওমি ধারার দলগুলোর মধ্যে পারস্পরিক বিরোধ বন্ধ করে একটি অভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন। এ লক্ষ্যে প্রতিটি দলের কাছে লিখিত প্রস্তাব আহ্বান করা হয়েছে। দলগুলো নিজ নিজ ফোরামে আলোচনা শেষে প্রস্তাব জমা দেবে। এসব প্রস্তাবের ভিত্তিতে আগামী আগস্টের শুরুতে আরেকটি বৈঠকে সম্ভাব্য ঐক্যের রূপরেখা চূড়ান্ত করার চেষ্টা করা হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

৭ ইসলামি দলের ঐক্যের উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
৭ ইসলামি দলের ঐক্যের উদ্যোগ
0:00 0:00
1.0x