প্রতিবেদন অনুযায়ী, এই সামরিক অভিযানের পাশাপাশি ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণাও দিয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-তে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ার ভেতরে মার্কিন বিশেষ বাহিনীর প্রধান ঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা পরিচালিত হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইরানশাহরে মার্কিন বাহিনীর সাম্প্রতিক বোমাবর্ষণে আইআরজিসির কয়েকজন সদস্য নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, প্রতিশোধমূলক এ হামলার পাশাপাশি আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালীর ওপর এখন ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তারা জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা ও বোমাবর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে জ্বালানি তেল ও গ্যাস বিশ্ববাজারে রপ্তানির অনুমতি দেওয়া হবে না।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন