ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

খেলা-ধুলা

বিশ্বকাপ ফাইনালে ট্রফি দিতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে উপভোগ করবেন। হোয়াইট হাউস জানিয়েছে, খেলা দেখার পাশাপাশি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ারও সম্ভাবনা রয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ফাইনাল ম্যাচ নিয়ে প্রেসিডেন্ট অত্যন্ত উৎসাহিত। তার মতে, এই ম্যাচের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপের সমাপ্তি ঘটবে।

হোয়াইট হাউস আরও জানিয়েছে, ফাইনালের আগে শুক্রবার নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে আয়োজিত ফিফার একটি সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ফাইনালে ট্রাম্পের ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল। সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ব্লু স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্বাগতিক দেশের রাষ্ট্রপ্রধান এবং ফিফা সভাপতির যৌথভাবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া দীর্ঘদিনের প্রচলিত রীতি। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবারও ট্রাম্পের সঙ্গে ট্রফি প্রদান করার আশা করছেন তিনি।

এর আগে নিউ জার্সিতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালেও ইনফান্তিনোর সঙ্গে ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ট্রাম্প। এবার বিশ্বকাপের ফাইনালেও একই দৃশ্য দেখা যেতে পারে।

পুরো বিশ্বকাপজুড়ে বিভিন্ন কারণে আলোচনায় ছিলেন ট্রাম্প। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে তার প্রকাশ্য অবস্থান ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে ফিফা নিষেধাজ্ঞা স্থগিত করলে ট্রাম্প এটিকে ‘একটি বড় অবিচারের সংশোধন’ বলে মন্তব্য করেন। তবে বালোগান পরে জানান, পুরো ঘটনাটি তাকে অস্বস্তিতে ফেলেছিল। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেও তিনি দলকে সফলতা এনে দিতে পারেননি। শেষ পর্যন্ত বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে স্বাগতিক যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনালে ট্রফি দিতে পারেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x