বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ গ্রাম গাঁজাসহ ৪ যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘ক’ সার্কেলের একটি চৌকস আভিযানিক দল সদর উপজেলার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানটির নেতৃত্বে ছিলেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব লক্ষণ চন্দ্র দাস এবং সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজাদ হোসেন।
অভিযানকালে ৩৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে ৪ জনকে গ্রেফতার করা হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— শেরপুর থানার গাড়ীদহ এলাকার মোঃ আরমান হোসেন (২৬), সোনাতলা থানার ভেলুরপাড়ার মোঃ জিহাদ (১৯), শাজাহানপুর থানার সোনারপাড়ার মোঃ রনি (২৫) এবং কাহালু থানার দেউগ্রাম এলাকার মোঃ নুর আলম (২২)।
আসামিদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আরমান হোসেনকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, মোঃ জিহাদকে ১ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, মোঃ রনিকে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মোঃ নুর আলমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত আলামত (৩৫ গ্রাম গাঁজা) বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার কর্মকর্তারা জানান, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় এই ধরণের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন