ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ তরুণ মাদক কারবারি গ্রেফতার

পটুয়াখালী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুল্লাহ আল রাইহান (১৯) নামের এক তরুণ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার রাত ৯:৪৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিমটি জানতে পারে যে, পৌর এলাকার ২নং ওয়ার্ডের ঈদগাহ ময়দান সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচা চলছে।

এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি তাৎক্ষণিক ঈদগাহ এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোঃ আব্দুল্লাহ আল রাইহানকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে অবৈধ ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি রাইহান পটুয়াখালী সদর উপজেলার ৩নং কমলাপুর ইউনিয়নের শৌলা গ্রামের (৩নং ওয়ার্ড) বাসিন্দা।

এ বিষয়ে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ তরুণ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x