ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত কারাগারের প্রস্তাব

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত একটি উচ্চ-নিরাপত্তার কারাগার নির্মাণের প্রস্তাব দিয়েছেন ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। হিব্রু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে ইসরাইলি কারা কর্তৃপক্ষ (আইপিএস) বিভিন্ন স্থান পরিদর্শন এবং সম্ভাব্য ব্যয় নিরূপণের কাজ শুরু করেছে।

বেন-গভির তার এই পরিকল্পনার নাম দিয়েছেন ‘অ্যালিগেটর আলকাট্রাজ’। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এভারগ্লেডস জলাভূমি অঞ্চলের একটি কারাগার থেকে তিনি এ ধারণা নিয়েছেন, যেখানে প্রাকৃতিকভাবে অ্যালিগেটরের উপস্থিতি রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) ইসরাইলের পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমান নীল নদের কুমিরকে ‘তত্ত্বাবধানে থাকা বন্য প্রাণী’ হিসেবে পুনঃশ্রেণিবদ্ধ করার নির্দেশ দেন। এর ফলে কারাগার প্রাঙ্গণে পরীক্ষামূলকভাবে কুমির রাখার সুযোগ তৈরি হবে।

হিব্রু গণমাধ্যম জানিয়েছে, উত্তর ইসরাইলের অধিকৃত গোলান মালভূমির হামাত গাদের এলাকায় কারাগারটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। সেখানে প্রায় ২০০ থেকে ২৫০টি কুমির নিয়ে এ অঞ্চলের অন্যতম বড় কুমির খামার রয়েছে।

গত ১ জানুয়ারি আইপিএসের উপ-কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল হামাত গাদেরের কুমির খামার পরিদর্শন করে। সফরকালে তারা কুমিরের পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, শীতকালীন আচরণ, নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ বিষয়ে তথ্য সংগ্রহ করেন।

হামাত গাদেরের প্রধান নির্বাহী ইয়োসি মুসানেজাদ এ সফরকে ‘শিক্ষামূলক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, খাঁচায় কুমির পালন সহজ বিষয় নয়। এটি কোনো পোষা প্রাণী নয়; বরং এর জন্য বিশেষ যত্ন, উপযুক্ত পানি ব্যবস্থাপনা এবং কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হয়।

বেন-গভিরের দাবি, এই ব্যবস্থা কারাগারের নিরাপত্তা আরও জোরদার করবে এবং বন্দিদের পালানোর ঝুঁকি কমাতে ব্যয়-সাশ্রয়ী হবে। তার ভাষ্য, একটি ছোট কুমিরের দাম প্রায় ৮ হাজার ডলার এবং একটি বড় কুমিরের দাম প্রায় ২০ হাজার ডলার। প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দিতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।

তবে প্রস্তাবটি মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছে। মানবাধিকার সংস্থা বিতসেলেম-এর চেয়ারম্যান অরলি নয় একে ইসরাইলের বর্তমান নীতির ‘আরেকটি ভয়াবহ ও বিকৃত উদাহরণ’ হিসেবে উল্লেখ করেন। তার মতে, ন্যায়বিচারের পথ অনুসরণ করার আগে কর্তৃপক্ষ যেন সব ধরনের অমানবিক উপায়ই প্রয়োগ করতে প্রস্তুত।

এই প্রস্তাবকে কেন্দ্র করে ইসরাইলের কারা নীতি এবং ফিলিস্তিনি বন্দিদের প্রতি আচরণ নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত কারাগারের প্রস্তাব

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x