রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সেলীম রেজার সাময়িক বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, যথাযথ তদন্ত ও ন্যায্য প্রক্রিয়া অনুসরণ না করেই দীর্ঘদিন ধরে তাকে সাময়িক বরখাস্ত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজাবাড়ী হাট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে কলেজের শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা অধ্যক্ষের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে দ্রুত স্বপদে পুনর্বহালের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যক্ষ মো. সেলীম রেজাকে দীর্ঘদিন ধরে সাময়িক বরখাস্ত রাখায় শুধু তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, এর প্রভাব পড়ছে কলেজের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান এবং প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশের ওপর।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পক্ষের পক্ষ থেকে বলা হয়, অধ্যক্ষ সেলীম রেজার সঙ্গে অন্যায় করা হয়েছে। দীর্ঘ সময় ধরে তাকে সাময়িক বরখাস্ত রাখার কারণে তিনি মানসিক, সামাজিক ও পেশাগতভাবে ক্ষতির মুখে পড়েছেন। তারা একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
তাদের বক্তব্যে আরও বলা হয়, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে, তবে তা প্রচলিত আইন ও বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হোক। আর অভিযোগ প্রমাণিত না হলে দ্রুত তাকে স্বপদে পুনর্বহাল করতে হবে।
বক্তারা আরও বলেন, ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থিতিশীল করা উচিত নয়। শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের ভবিষ্যতের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধন ও সংবাদ সম্মেলন শেষে আয়োজকরা অধ্যক্ষ মো. সেলীম রেজার সাময়িক বরখাস্তের আদেশ পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন