"এসো সবাই ঐক্য করি, সবাই মিলে দেশটা গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অধিকার সংরক্ষণ, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সম্মানজনক জীবনমান নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ভেটেরানস বাংলাদেশ’।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) হলরুমে সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মেজর আমিন আহমেদ আফসারী (অব.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও সাবেক রাষ্ট্রদূত ও বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জামিল ডি. আহসান, বিপি (অব.)-এর পক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) বীর মুক্তিযোদ্ধা জাহিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শরিফ আজিজ, এলিট ফোর্সের ব্যবস্থাপনা পরিচালক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) তসলিমা হোসেন, ব্যারিস্টার মেজর (অব.) ফরোয়ার হোসেন, মেজর (অব.) মিজানুর রহমানসহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের অবসরপ্রাপ্ত সদস্যরা।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আগত অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের শপথ পাঠ করানো হয়। শপথে তারা দল-মত, ধর্ম-বর্ণ ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ, জনগণ ও মানবতার কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন।
এছাড়া সংগঠনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করা, সততা, শৃঙ্খলা, ন্যায়পরায়ণতা, পেশাদারিত্ব ও পারস্পরিক সম্মান বজায় রাখা, সংগঠনের সম্পদ ব্যক্তিস্বার্থে ব্যবহার না করা, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়ন, সুশাসন, দুর্যোগ মোকাবিলা এবং যুবসমাজকে অনুপ্রাণিত করার কাজে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
শপথে আরও উল্লেখ করা হয়, মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন, ভেটেরানদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা, দুর্নীতি, বৈষম্য, বিদ্বেষ ও সহিংসতার বিরুদ্ধে নৈতিক অবস্থান গ্রহণ, আইন ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং পরিবেশ সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনে অবদান রাখার অঙ্গীকার করা হয়।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন পদমর্যাদার বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত সদস্য উপস্থিত ছিলেন।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন