ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

মাইদুর রহমান হত্যার চার্জশিট প্রত্যাখ্যান: পোরশায় বিক্ষোভ ও ৩ দিনের কর্মসূচি ঘোষণা

নওগাঁর পোরশায় ১নং নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদ মাইদুর রহমান (মাইদুর মেম্বার) হত্যার প্রকৃত পরিকল্পনাকারী ও খুনিদের মামলার চার্জশিট থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পোরশা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিল ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মরহুম মাইদুর মেম্বারের পিতা মোঃ আজাদ আলী এবং পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে ধারাবাহিক তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন যুবদল নেতা আব্দুর রাকিব। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২০/০৭/২৬ রোজ সোমবার UNO মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান, ২৪/০৭/২৬ রোজ শুক্রবার থানা অভিমুখে লংমার্চ এবং ২৮/০৭/২৬ রোজ মঙ্গলবার থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, এটি একটি পরিকল্পিত ও আলোচিত হত্যাকাণ্ড। অথচ মামলার মূল পরিকল্পনাকারী ও প্রকৃত খুনিদের আড়াল করে এই চার্জশিট দেওয়া হয়েছে, যা নিহতের পরিবার ও স্থানীয় জনগণ কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে এই বিতর্কিত চার্জশিট প্রত্যাখ্যান করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ সময় পোরশা উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

মাইদুর রহমান হত্যার চার্জশিট প্রত্যাখ্যান: পোরশায় বিক্ষোভ ও ৩ দিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x