ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

পুলিশ লাইন্সে &lsquoবুদ্ধাস বেলি ব্যাম্বো&rsquoর চারা রোপণ করলেন দিনাজপুরের পুলিশ সুপার

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে দিনাজপুর পুলিশ লাইন্সে ‘বুদ্ধাস বেলি ব্যাম্বো’ (Buddha's Belly Bamboo) প্রজাতির বাঁশের চারা রোপণ করা হয়েছে। আজ ১৭ জুলাই ২০২৬ খ্রি. দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

পুলিশ লাইন্স সূত্রে জানা যায়, ‘বুদ্ধাস বেলি ব্যাম্বো’ একটি অত্যন্ত দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব বাঁশের প্রজাতি। এটি যেমন দ্রুত বৃদ্ধি পায়, তেমনি বায়ুমণ্ডল থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। অধিক অক্সিজেন উৎপাদন, মাটির ক্ষয় রোধ এবং চারপাশের পরিবেশ সবুজ ও মনোরম করে তুলতে এই উদ্ভিদ কার্যকর অবদান রাখে। পাশাপাশি এর অনন্য ও বিশেষ আকৃতির কারণে এটি যেকোনো স্থানের নান্দনিক সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়।

পরিবেশ রক্ষা ও সবুজায়নের এই মহতী উদ্যোগ সম্পর্কে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা পুলিশের পক্ষ থেকে পরিবেশের সুরক্ষায় এমন নান্দনিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

চারা রোপণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আব্দুল হালিমসহ দিনাজপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

পুলিশ লাইন্সে &lsquoবুদ্ধাস বেলি ব্যাম্বো&rsquoর চারা রোপণ করলেন দিনাজপুরের পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x