বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে রোকন ও সম্ভাব্য রোকন প্রার্থীদের অংশগ্রহণে ২০২৬ সালের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের মিলনায়তনে আয়োজিত এ শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার। তিনি বলেন, ইসলামী আন্দোলনের জনশক্তিকে আদর্শ, আমানতদারিতা ও সাংগঠনিক দক্ষতায় সমৃদ্ধ হয়ে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। একই সঙ্গে কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের গড়ে তুলে সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মাওলানা শেখ কামাল হোসেন, খুলনা জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুজ্জামান এবং জেলা ইউনিট সদস্য ও রাড়ুলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মোমিন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান, উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল খালেকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
শিক্ষা শিবিরে বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে আদর্শবান, দক্ষ ও দায়িত্বশীল জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য রোকন ও সম্ভাব্য রোকনদের নিয়মিত আত্মশুদ্ধি, সাংগঠনিক প্রশিক্ষণ এবং ইসলামী আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত রোকন ও সম্ভাব্য রোকন প্রার্থীরা অংশ নেন। শিক্ষা শিবিরে ইসলামী আন্দোলনের লক্ষ্য-উদ্দেশ্য, সাংগঠনিক দায়িত্ব, ব্যক্তিগত চরিত্র গঠন এবং দাওয়াতি কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন