সাতক্ষীরার শ্যামনগর উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে স্থানীয় জনসাধারণের উদ্যোগে খানপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারে এলাকাবাসীর অংশগ্রহণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভার আয়োজন করে মাদকমুক্ত কমিটি, খানপুর।
সভায় বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। তারা মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, “আপনার সন্তান কোথায় যায়, খোঁজ রাখলে মাদক বিদায়”—এই বার্তাকে সামনে রেখে প্রতিটি পরিবারকে আরও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে মাদকের সঙ্গে কোনো ধরনের আপস না করার এবং এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বয়কটের বিষয়েও মত প্রকাশ করা হয়।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ব্যবসায়ী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, শ্যামনগর উপজেলাকে মাদকমুক্ত করতে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের মতবিনিময় সভা ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন