খেলাধুলার মাধ্যমে পুলিশের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে "পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬" এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই টুর্নামেন্ট সদস্যদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও পেশাগত দক্ষতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
উদ্বোধনী ম্যাচে মাঠে ও গ্যালারিতে দর্শকদের উপচে পড়া ভিড় ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। টুর্নামেন্টের এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ লাইন্স ও বিভিন্ন থানার অফিসার-ফোর্স, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন