ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

বাঘায় ৩৫ বোতল ‘চকলেট সিরাপ’ মাদকসহ গ্রেফতার ১

রাজশাহীর বাঘা থানায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় তৈরি কোডিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ‘চকো সিরাপ’ (CHOCO SYRUP) সহ মোঃ শাহাদৎ (৩৬) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে। আজ ১৭ জুলাই ২০২৬ খ্রি. ভোর ৪:৫০ ঘটিকায় বাঘা থানাধীন তেঁতুলিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহাদৎ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার রামপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি ঢাকার তেজগাঁও থানাধীন তেজকুনিপাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বাঘা থানার এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিক ও তাঁর সঙ্গীয় ফোর্স আজ ভোরে তেঁতুলিয়া বাজার এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, তেঁতুলিয়া হতে পীরগাছাগামী পাকা রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে দুই ব্যক্তি মাদক নিয়ে যাচ্ছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভোর ৪:৪০ ঘটিকায় পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।

থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টাকালে ভোর ৪:৫০ ঘটিকায় শাহাদৎকে ধরে ফেলে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাঁর পিঠে থাকা একটি কালো ব্যাগ থেকে ৩৫ বোতল ভারতীয় তৈরি কোডিনযুক্ত মাদক ‘চকো সিরাপ’ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা অন্য এক অভিযুক্ত সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামী শাহাদতের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানাসহ ডিএমপি ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

বাঘায় ৩৫ বোতল ‘চকলেট সিরাপ’ মাদকসহ গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x