ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হয়ে কৃতজ্ঞতা জানালেন মিলন

রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় দলের শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং রাজশাহীর সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মো. মজিবুল হক মিলন।

এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব তাঁর প্রতি যে আস্থা রেখেছেন, তা সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

মজিবুল হক মিলন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। পাশাপাশি রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি এবং মহানগর যুবদলের সব নেতাকর্মীর প্রতিও ধন্যবাদ জানান।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা, দলীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে তিনি নিরলসভাবে কাজ করবেন। একই সঙ্গে মহানগরের সব ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

এদিকে, যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মহানগরের বিভিন্ন ওয়ার্ড যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মজিবুল হক মিলনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর যুবদলের আংশিক পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে মজিবুল হক মিলনসহ আটজনকে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হয়ে কৃতজ্ঞতা জানালেন মিলন

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x