গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক সাজাপ্রাপ্ত আসামি কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেছেন। পলাতক ওই আসামিকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামির নাম মোছা. রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তিন মাসের সাজা ভোগ করছিলেন তিনি।
কারা সূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকে রিম্পাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মহিলা কারাগারের কর্মকর্তা ও কারারক্ষীরা কারাগারের ভেতরে ব্যাপক তল্লাশি চালালেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
জানা গেছে, কাশিমপুর মহিলা কারাগারে কয়েকজন মহিলা কারারক্ষী ও মেট্রনসহ কয়েকজন কারাগারের দায়িত্ব পালন করেন। তাদের সঙ্গে তিনজন আসামিও সহযোগিতা করেন। কারা বিধি অনুযায়ী বিকেল ৫টার মধ্যে আসামিদের লকআপে নেওয়ার নিয়ম থাকলেও বৃহস্পতিবার রাতে তা অনুসরণ করা হয়নি। এ সুযোগে তিন মাসের সাজাপ্রাপ্ত রিম্পা কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান।
এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া উইং) মো. জান্নাত উল ফরহাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জানালার গ্রিল বেয়ে ওপরে উঠে ছাদ ব্যবহার করে তিনি পালিয়েছেন। এ ঘটনায় কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, রিম্পা চুরির মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। গত মাসের ৯ তারিখে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন বলেন, কারাগার থেকে একজন আসামি বৃহস্পতিবার রাতে পালিয়েছেন। এ ঘটনায় শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় মামলা দায়ের করেছে। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন