ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নে সরকার গড়িমসি করছে: ছাত্রশিবির সভাপতি

সরকার গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, সরকার ৭০ শতাংশ জনগণের রায়কে উপেক্ষা করার চেষ্টা করছে। তার ভাষ্য, জুলাই বিপ্লবে দেশের সাধারণ মানুষ রাজপথে নেমে ১৭ বছর ধরে জাতির ওপর চেপে বসা জগদ্দল পাথরকে সরিয়ে দিয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ‘৩৬শে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও সাঁতার প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন অফসাইড হোম অব ফুটবলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি রেজাউল করিম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, দেশের বিপ্লবী জনতা আর কোনো স্বৈরাচারকে মেনে নেবে না। তিনি বলেন, জনগণের রায়ের বাস্তবায়নে গড়িমসি করা হলে জনগণ নীরব থাকবে না। তাই তিনি অনতিবিলম্বে গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নে সরকার গড়িমসি করছে: ছাত্রশিবির সভাপতি

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x