ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

খেলা-ধুলা

বিশ্বকাপ শেষ হলেও ফিফার টিকিট বিক্রি নিয়ে তদন্ত চলবে

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামীকাল রোববার আর্জেন্টিনা-স্পেন ফাইনালের মধ্য দিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা নামছে। তবে টুর্নামেন্ট শেষ হলেও ফিফার টিকিট বিক্রিকে ঘিরে শুরু হওয়া তদন্ত অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল জেনিফার ডেভেনপোর্ট জানিয়েছেন, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের আটটি ম্যাচের টিকিট বিক্রির প্রক্রিয়া নিয়ে তদন্ত চলবে। শুক্রবার দ্য অ্যাথলেটিক-এ প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ তথ্য জানান।

গত মে মাসে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে সঙ্গে নিয়ে যৌথভাবে এ তদন্ত শুরু করে নিউ জার্সি কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, টিকিট বিক্রির সময় ফিফা দাম বাড়িয়েছে, টিকিট বিক্রি সম্পন্ন হওয়ার পর স্টেডিয়ামের আসন বিন্যাস (সিট ম্যাপ) পরিবর্তন করেছে এবং কৃত্রিমভাবে টিকিটের সংকট সৃষ্টি করেছে।

ডেভেনপোর্ট বলেন, শুরুতে ফিফা স্টেডিয়ামের আসন চারটি ক্যাটাগরিতে ভাগ করেছিল, যার মধ্যে ক্যাটাগরি-১ ছিল সবচেয়ে আকর্ষণীয়। পরে টিকিট বিক্রি শেষ হওয়ার পর নতুন করে কয়েকটি বিশেষ জোন যুক্ত করা হয়, যেখানে সবচেয়ে ভালো আসনগুলো রাখা হয়।

তার ভাষ্য, অনেক দর্শক নতুন জোন চালুর আগেই টিকিট কিনেছিলেন। পরে তারা প্রত্যাশিত আসন না পেয়ে তুলনামূলক কম সুবিধাজনক আসনে বসতে বাধ্য হন। এছাড়া এমন অভিযোগও রয়েছে, অনেকেই যে ক্যাটাগরির টিকিটের মূল্য পরিশোধ করেছেন, বাস্তবে সেই ক্যাটাগরির আসন পাননি।

শুধু নিউ জার্সি ও নিউ ইয়র্ক নয়, ক্যালিফোর্নিয়া এবং টেক্সাস অঙ্গরাজ্যেও ফিফার টিকিট বিক্রির প্রক্রিয়া নিয়ে একই ধরনের অভিযোগের তদন্ত চলছে।

এদিকে জার্মানির ফ্রাঙ্কফুর্টের একটি আদালত ফিফার টিকিট রিসেলসংক্রান্ত নীতিকে প্রতারণামূলক ও প্রভাব বিস্তারের কৌশল বলে মন্তব্য করেছে। একই সঙ্গে টিকিট রিসেল প্ল্যাটফর্ম টিকোম্বোতে ফিফার টিকিট বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে আদালত।

নিউজউইক-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের ওই নির্দেশ অমান্য করলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমের বিরুদ্ধে জরিমানা, এমনকি কারাদণ্ডের ব্যবস্থাও নেওয়া হতে পারে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

বিশ্বকাপ শেষ হলেও ফিফার টিকিট বিক্রি নিয়ে তদন্ত চলবে

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x