প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী ছিল। শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনির্বাচিত অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে কেন এ চুক্তি করেছিল, সেই প্রশ্নের উত্তর থাকা প্রয়োজন। তার ভাষ্য, বিভিন্ন মহল থেকে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করা হলেও বাস্তবে চুক্তিটি করেছিল অন্তর্বর্তী সরকার। যাদের ‘জুলাইয়ের নায়ক’ হিসেবে তুলে ধরা হয়েছিল, তাদের সম্মতিতেই দেশের স্বার্থবিরোধী এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি বলেন, এ চুক্তির দায় বর্তমান সরকারের ওপর চাপানো ঠিক হবে না।
জুলাই আন্দোলন নিয়ে একক কোনো বয়ান প্রতিষ্ঠার সমালোচনা করে নুরুল হক বলেন, গত দুই বছর ধরেই তিনি বলে আসছেন, আওয়ামী লীগের ‘মুক্তিযুদ্ধের বয়ান’-এর মতো জুলাই আন্দোলনকেও একক ন্যারেটিভে রূপ দেওয়া উচিত নয়। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছিল, যা রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, আন্দোলনের শেষ দিকে বিদেশি শক্তির প্রভাব ছিল এবং কিছু ছাত্রনেতাকে বিদেশি অপশক্তি নিয়ন্ত্রণ করে সরকারকে প্রভাবিত করার চেষ্টা করেছিল।
রাজনৈতিক সংকট নিরসনে সংসদীয় কমিটি ও সংলাপের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রাজপথে হুমকি-ধমকির পরিবর্তে আলোচনা ও সমঝোতার মাধ্যমেই সমাধান খুঁজতে হবে। গোপন রাজনৈতিক তৎপরতার পরিবর্তে প্রকাশ্য রাজনৈতিক চর্চাকেই তিনি গণতন্ত্রের জন্য অধিক কল্যাণকর বলে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে নুরুল হক বলেন, সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ এবং রাজনৈতিক কর্মকাণ্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতিফলন দেখা যায়। তার বিশ্বাস, আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম হবেন।
জামায়াত-শিবিরের ঐতিহাসিক অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি অতীতের কিছু রাজনৈতিক সিদ্ধান্তের নেতিবাচক প্রভাবের বিষয়ও তুলে ধরেন তিনি। একই সঙ্গে নতুন প্রজন্মের রাজনৈতিক নেতাদের স্বাধীন ও নিজস্ব অবস্থান গড়ে তোলার আহ্বান জানান।
যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস বাস্তবায়ন কমিটির আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম এবং বিভিন্ন ছাত্রসংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন