ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ, অবৈধ অস্ত্র এবং মাদক চোরাচালান প্রতিরোধের লক্ষ্যেই এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মোট ২৭১ কিলোমিটারের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে।

এ প্রকল্পের আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির টহল সহজ করতে সীমান্ত সড়ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

সীমান্তে সার্বক্ষণিক নজরদারি জোরদারের জন্য আধুনিক ড্রোন, সিসিটিভি ক্যামেরা, থার্মাল ইমেজিং স্ক্যানার এবং নাইট-ভিশন ডিভাইস ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের লক্ষ্য সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে নজরদারি সক্ষমতা বৃদ্ধি করা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ, অবৈধ অস্ত্র এবং মাদক চোরাচালান প্রতিরোধের লক্ষ্যেই এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মোট ২৭১ কিলোমিটারের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে।

এ প্রকল্পের আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির টহল সহজ করতে সীমান্ত সড়ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

সীমান্তে সার্বক্ষণিক নজরদারি জোরদারের জন্য আধুনিক ড্রোন, সিসিটিভি ক্যামেরা, থার্মাল ইমেজিং স্ক্যানার এবং নাইট-ভিশন ডিভাইস ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের লক্ষ্য সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে নজরদারি সক্ষমতা বৃদ্ধি করা।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x