ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

পাকিস্তান-শাসিত কাশ্মিরে বিক্ষোভে প্রাণহানির ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ

পাকিস্তান-শাসিত কাশ্মিরে সাম্প্রতিক বিক্ষোভে হতাহতের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর প্রতিটি ঘটনার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি ইসলামাবাদের প্রতি আহ্বান জানান।

আসন্ন আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে গত মাস থেকে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

ব্যবসায়ী ও আন্দোলনকারীদের সমন্বয়ে গঠিত জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি) বিভিন্ন দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। শুরুতে আন্দোলনটি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও বিভিন্ন পরিষেবার শুল্কের প্রতিবাদে শুরু হলেও বর্তমানে কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত বিধানসভার আসন নিয়ে আইনি বিরোধকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। জেএএসি এসব সংরক্ষিত আসন বাতিলের দাবি জানিয়েছে। তাদের দাবি, এসব আসনের কারণে অনাবাসীরা স্থানীয় রাজনৈতিক ফলাফলে প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছেন।

জাতিসংঘের কর্মকর্তারা পাকিস্তানের অভ্যন্তরীণ সন্ত্রাসবিরোধী আইনের আওতায় জেএএসিকে ‘নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, শান্তিপূর্ণ সমাবেশকে অপরাধ হিসেবে বিবেচনা করা এবং ব্যাপকভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করতে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ সংগঠন গঠনের স্বাধীনতার ক্ষেত্রে গুরুতর উদ্বেগের সৃষ্টি করে।

৪৫ পাকিস্তানি সেনা নিহতের দাবি

পাকিস্তানের বেলুচিস্তানে একটি সেনা বহরে হামলার ঘটনায় ৪৫ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে নিষিদ্ধ সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। গত এক মাসে এটি সেনা বহরের ওপর চতুর্থ হামলার ঘটনা বলে সংগঠনটি জানিয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনী এ দাবির সত্যতা নিশ্চিত করেনি।

বিএলএর বিবৃতিতে বলা হয়েছে, বেলুচিস্তানের কালাত জেলার মুস্তংয়ের খডকোচা এলাকায় সেনাসদস্য বহনকারী একটি বাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তাদের দাবি, প্রথমে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি সেনা কনভয়ের সঙ্গে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে। পরে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। সংগঠনটির দাবি, তাদের ‘ফতেহ স্কোয়াড’ ও ‘মাজিদ ব্রিগেড’ যৌথভাবে এ হামলা পরিচালনা করেছে।

অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার বিকেলে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলা ও সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে ২৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) জানায়, সম্প্রতি বান্নু এলাকায় পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আত্মঘাতী হামলার ঘটনা বেড়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের মদদপুষ্ট ফিতনা-আল-খাওয়ারিজ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

পাকিস্তান-শাসিত কাশ্মিরে বিক্ষোভে প্রাণহানির ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x