ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

ইসলামিক

জিনের সঙ্গে মানুষের বিয়ে হয় কি? ইসলামি দৃষ্টিতে যা বলা হয়েছে

জিনের সঙ্গে মানুষের বিয়ে সম্ভব কি না—এ প্রশ্ন দীর্ঘদিন ধরেই অনেকের মনে রয়েছে। এ বিষয়ে পবিত্র কোরআন এবং ইসলামি গবেষকদের ব্যাখ্যায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, জিন আল্লাহর একটি সৃষ্টি। মানুষের মতো তাদের মধ্যেও নারী-পুরুষ রয়েছে এবং তারা নিজেদের মধ্যেই বিবাহবন্ধনে আবদ্ধ হয় ও বংশবিস্তার করে।

পবিত্র কোরআনে জান্নাতের নেয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন—

﴿لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ﴾
অর্থ: “তাদেরকে এর আগে কোনো মানুষ বা কোনো জিন স্পর্শ করেনি।”
(সুরা আর-রহমান, আয়াত: ৫৬)

কিছু মানুষের ধারণা, জিনের সঙ্গে মানুষের বিয়ে হতে পারে। এ বিষয়ে তারা কিছু ঐতিহাসিক বর্ণনা এবং কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা উপস্থাপন করেন। শয়তানকে উদ্দেশ করে মহান আল্লাহ বলেন—

﴿وَشَارِكْهُمْ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ﴾
অর্থ: “তুমি তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততির মধ্যে অংশীদার হও এবং তাদেরকে প্রতিশ্রুতি দিতে থাক।”
(সুরা আল-ইসরা, আয়াত: ৬৪)

আলেমদের ব্যাখ্যা অনুযায়ী, এ আয়াতের অর্থ হলো—হারাম উপায়ে সম্পদ অর্জন কিংবা সহবাসের সময় আল্লাহর নাম উচ্চারণ না করলে শয়তান মানুষের কাজে অংশ নেয়। তবে এটি মানুষ ও জিনের বৈবাহিক সম্পর্কের প্রমাণ হিসেবে গণ্য হয় না।

কিছু ঐতিহাসিক বর্ণনায় হযরত বিলকিস (আ.)-এর মাকে জিন বলা হয়েছে। তবে ইসলামি গবেষকদের মতে, এসব বর্ণনার মাধ্যমে শরিয়তের কোনো বিধান প্রতিষ্ঠা করা যায় না।

অধিকাংশ ইসলামি আলেমের মত হলো, মানুষের সঙ্গে জিনের বিয়ে বৈধ নয়। কারণ মানুষ ও জিন পৃথক দুটি জাতি এবং তাদের সৃষ্টি ভিন্ন উপাদান থেকে।

এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন—

﴿وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا﴾
অর্থ: “তার নিদর্শনগুলোর মধ্যে একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও।”
(সুরা আর-রূম, আয়াত: ২১)

আরও ইরশাদ হয়েছে—

﴿وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا﴾
অর্থ: “আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জোড়া সৃষ্টি করেছেন।”
(সুরা আন-নাহল, আয়াত: ৭২)

তাফসিরবিদদের মতে, এসব আয়াত থেকে বোঝা যায় যে মানুষের জীবনসঙ্গী মানুষই হবে। আল্লাহ একই জাতির নারী-পুরুষকে একে অপরের সঙ্গী হিসেবে সৃষ্টি করেছেন।

হযরত আনাস ইবনে মালিক (রা.)-এর কাছে একবার জিনের সঙ্গে মানুষের বিয়ের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এমন বিয়েকে অপছন্দ করেন। তার মতে, এ ধরনের সম্পর্ক সমাজে বিভ্রান্তি ও নানা সমস্যার জন্ম দিতে পারে।

ইসলামি গবেষকদের অভিমত, জিনের অস্তিত্ব ইসলামে স্বীকৃত হলেও মানুষের সঙ্গে জিনের বিয়ের বৈধতার পক্ষে পবিত্র কোরআন ও সহিহ হাদিসে সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। এ কারণে অধিকাংশ ফকিহ এ ধরনের বিয়েকে বৈধ বলে মত দেননি।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

জিনের সঙ্গে মানুষের বিয়ে হয় কি? ইসলামি দৃষ্টিতে যা বলা হয়েছে

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x