ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

রাজশাহীতে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ অ্যানিম্যালস অ্যালাইজ ভলান্টিয়ার্স (BAAV)-এর উদ্যোগে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে রাজশাহী নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ এবং সেভ দি নেচার অ্যান্ড লাইফ-এর চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান।

বক্তারা বলেন, দেশের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পরিবেশকর্মী, প্রাণিপ্রেমী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা বন্যপ্রাণী রক্ষা, অবৈধ শিকার ও পাচার প্রতিরোধ, বন ও প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনযাপনের বিষয়ে মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করা এবং বন্যপ্রাণী রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

রাজশাহীতে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x