ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জন নিহত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুক হোসেন ও আব্দুল শেখ নামে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের একটি ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন দেবীনগর এলাকার মৃত চাঁদ আলীর ছেলে। অপর নিহত আব্দুল শেখ আতিয়ার শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার ছালিম হোসেন ও সামিরুল মোল্লার মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাতে সামিরুল তার সহযোগীদের নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। পরিস্থিতি টের পেয়ে ছালিম হোসেন বাড়ি থেকে সরে যেতে সক্ষম হন।

এ সময় বাড়িতে থাকা ফারুক হোসেন (৪৫), আব্দুল শেখ (৩০) ও মুল্লুক মন্ডলকে (৩৫) চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ মারা যান। আহত মুল্লুক মন্ডল অন্যত্র গিয়ে চিকিৎসা নিচ্ছেন।

হামলার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে দুই পক্ষের মধ্যে বিরোধের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় রাত ১টার দিকে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জন নিহত

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x