দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে পদার্পণ করল উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার নতুন বিদ্যাপীঠ ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’। আজ ১৮ জুলাই (শনিবার) সকাল থেকে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ এবং শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল ১০টায় বরুনকান্দি মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই ঐতিহাসিক উৎসবের সূচনা হয়। এরপর পায়রা ও বেলুন উড্ডয়ন এবং উদ্বোধনী ফলক উন্মোচন করেন অতিথিবৃন্দ। পরে বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ও ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কেক কেটে শিক্ষা কার্যক্রমের সূচনা করা হয়।
ক্যাম্পাসের প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টা থেকে উপজেলা অডিটোরিয়ামে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের মূল আলোচনাসভা ও নবীনবরণ অনুষ্ঠান। জাতীয় সংগীত পরিবেশনের পর নওগাঁর ঐতিহ্যবাহী আম গাছের চারা দিয়ে নবাগত শিক্ষার্থীদের অনন্য উপায়ে বরণ করে নেওয়া হয়।
বর্তমানে অডিটোরিয়ামে মূল আলোচনাসভাটি চলমান রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব মোঃ আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক এবং সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিগণ উপস্থিত রয়েছেন।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে চলমান এই উদ্বোধনী অনুষ্ঠানটি দুপুরে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সমাপ্ত হওয়ার কথা রয়েছে। উচ্চশিক্ষার এই নতুন বিদ্যাপীঠকে ঘিরে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও আপামর জনতার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন