ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

তানোরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ দুই আসামি গ্রেপ্তার

রাজশাহীর তানোর উপজেলায় বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত একজনসহ আদালতের পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজের নির্দেশনায় এসআই মো. মাসউদ আলীর নেতৃত্বে এসআই মো. হাসমত আলী, এসআই আবু নাঈম, এসআই মো. মামুনুর রশিদ এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে এক বছরের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. আনারুল ইসলাম (পিতা: মৃত জবেদ মণ্ডল), গ্রামের বাড়ি কালিগঞ্জ, থানা তানোর, জেলা রাজশাহীকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে পরোয়ানাভুক্ত আরেক আসামি মো. স্বপন আলী (৪২) (পিতা: মো. শাহজাহান আলী), সাং-সাদিপুর, থানা তানোর, জেলা রাজশাহীকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, আদালতের জারি করা পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের বার্তা আরও সুস্পষ্ট হচ্ছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

তানোরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ দুই আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x