ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান: নারীসহ গ্রেপ্তার ১১

পুলিশের ওপর হামলার ঘটনায় পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর গ্রামে রাতভর চিরুনি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে একজন নারীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

অভিযানের বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও, তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের সংখ্যা ও বিস্তারিত পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন।

এদিকে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় এবং সুনির্দিষ্ট কোন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে সুজানগর থানার ডিউটি অফিসার শফিউল ইসলাম বিস্তারিত তথ্য দিতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত মূল আসামিদের ধরতেই এই চিরুনি অভিযান চালানো হয়। বর্তমানে মথুরাপুর গ্রামের পরিস্থিতি থমথমে রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান: নারীসহ গ্রেপ্তার ১১

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x