ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

খেলা-ধুলা

ফাইনালের আগে রেফারিং নিয়ে সতর্কবার্তা স্পেন কোচের

২০২৬ বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি ছিল রেফারিং। পুরো টুর্নামেন্টজুড়ে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত, ভিএআরের ব্যবহার নিয়ে প্রশ্ন এবং রেফারিদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কোচ, খেলোয়াড় ও সমর্থকরা। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলোতে রেফারিদের কিছু সিদ্ধান্তকে ঘিরে পক্ষপাতিত্বের অভিযোগও বারবার উঠে এসেছে।

এমন পরিস্থিতিতে বিশ্বকাপ ফাইনালের আগে রেফারিং নিয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে তিনি বলেন, ম্যাচ পরিচালনার সময় রেফারির কোনো ধরনের শিথিলতা বা নিয়মের বাইরে কাউকে অতিরিক্ত সুবিধা দেওয়ার সুযোগ থাকা উচিত নয়।

আগামী রোববার (১৯ জুলাই) নিউজার্সির স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এই মহারণ। ম্যাচের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দায়িত্বপ্রাপ্ত স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিকের প্রসঙ্গ তুলে ধরেন দে লা ফুয়েন্তে।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক জয়ের ম্যাচটি পরিচালনা করেছিলেন এই স্লাভকো ভিনচিক।

রেফারিং নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে স্পেন কোচ বলেন, “রেফারি মাঠে কোনো ধরনের শৈথিল্য দেখাতে পারেন না এবং নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা রয়েছে, সেটি কোনোভাবেই অতিক্রম করতে দেওয়া উচিত নয়।”

তবে একই সঙ্গে রেফারিদের প্রতি নিজের আস্থার কথাও তুলে ধরেন তিনি। দে লা ফুয়েন্তে বলেন, “রেফারিদের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। তবে তার চেয়েও বেশি আস্থা আছে আমার দলের ওপর। কারণ আমরা জানি, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কী ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হয়।”

ফাইনাল নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানান স্পেনের এই কোচ। তার মতে, বর্তমান বিশ্ব ফুটবলের দুই সেরা দলের লড়াই দেখতে যাচ্ছে ফুটবলপ্রেমীরা। দুই দলের খেলোয়াড়দের প্রতিভা ও দক্ষতায় রয়েছে অনেক মিল। তাই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল উপভোগ করার সুযোগ থাকবে।

দে লা ফুয়েন্তে বলেন, “এটি অসাধারণ একটি ফুটবল প্রদর্শনী হতে যাচ্ছে। দুটি দলই নিজেদের সেরাটা তুলে ধরার চেষ্টা করবে। আমরা আশা করি, রেফারি ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় দক্ষতার সঙ্গে সামলাবেন, যাতে বিশ্বকাপ ফাইনালের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ম্যাচ উপভোগ করতে পারে ফুটবল বিশ্ব।”

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

ফাইনালের আগে রেফারিং নিয়ে সতর্কবার্তা স্পেন কোচের

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x