ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

রাজশাহী মহানগর যুবদলের নেতাদের যে পরামর্শ দিলেন ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী মহানগর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটিতে আটজন নতুন যুগ্ম আহ্বায়ক দায়িত্ব পেয়েছেন।  নতুন এই যুগ্ম আহ্বায়ক এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা ও দীর্ঘদিনের ত্যাগী কর্মীদের নিয়ে মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সাথে সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (১৭ জুলাই) রাতে নগরীর পদ্মা আবাসিক এলাকায় ভূমিমন্ত্রীর বাসভবন কার্যালয়ে সাক্ষাতের সময় নতুন যুবদলের আহ্বায়ক, সদস্যসচিবসহ যুগ্ম আহ্বায়কবৃন্দ সংগঠনকে শক্তিশালী করতে ভূমিমন্ত্রীর দিক নির্দেশনা কামনা করেন। 

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের প্রয়াত চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ অনুসরণ করে সততার সাথে সাংগঠনিক কর্যক্রম পরিচালনা করে দলকে শক্তিশালী করার পরামর্শ দেন। তিনি মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে যুবদল নেতাকর্মীদের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

রাজশাহী মহানগর যুবদলের নেতাদের যে পরামর্শ দিলেন ভূমিমন্ত্রী মিনু

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x