ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার

কুমিল্লার দাউদকান্দিতে চার কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দাউদকান্দি মডেল থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চার কেজি গাঁজাসহ আকলিমা খাতুন (২৯) নামের এক নারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আকলিমা বরিশাল জেলার বাকেরগঞ্জের বাসিন্দা এবং বর্তমানে ঢাকায় বসবাস করতেন।

এদিকে থানার পৃথক আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিন আসামিকে গ্রেফতার করে। তারা হলেন— সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি শিখা আক্তার, সিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ শাহিন এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ নাজমুল হাসান।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x