ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

উচ্চপদস্থ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা: ফরিদপুরে গ্রেপ্তার ১

সরকারের উচ্চপদস্থ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে আতিয়ার দর্জি (৪৪) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

শনিবার (১৮ জুলাই) রাত ১২টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আতিয়ার দর্জি আজিমনগর গ্রামের আ. বাকী দর্জির ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ব্যক্তিগত মাইক্রোবাস, ৭টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ৫টি এটিএম কার্ড এবং নগদ ৮ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে মোবাইল নম্বরের মাধ্যমে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলে। এরপর তারা বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে নিজেদের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন তদবির ও অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে আসছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলে নিশ্চিত হওয়া যায় যে, ওই অ্যাকাউন্টগুলোর সঙ্গে প্রকৃত কর্মকর্তাদের কোনো সম্পৃক্ততা নেই।

এই ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশন বা অধিযাচন পত্রের ভিত্তিতে র‍্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের (সিপিসি-৩) একটি চৌকস দল গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আতিয়ার দর্জিকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা ও অবৈধ সুবিধা আদায়ের চেষ্টার প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে র‍্যাব। সামাজিক যোগাযোগমাধ্যম বা মেসেজিং প্ল্যাটফর্মে কারও পরিচয় নিশ্চিত না হয়ে কোনো আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান না করার অনুরোধ করা হয়েছে। একই সাথে এ ধরনের প্রতারণার তথ্য পেলেই নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র‍্যাবকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

উচ্চপদস্থ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা: ফরিদপুরে গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x