অদ্য ১৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ শনিবার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি সরকারি সফরের অংশ হিসেবে নওগাঁ জেলায় আগমন করেন।
নওগাঁ জেলায় আগমন উপলক্ষে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রীকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। যথাযথ রাষ্ট্রীয় প্রটোকল ও মর্যাদা অনুসরণ করে গার্ড অব অনার প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
পরবর্তীতে মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন