মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধ এবং জমিজমা সংক্রান্ত স্থানীয় বিরোধ নিরসনে ফরিদপুরে এক সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে নগরকান্দা থানার ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (এমপি) জনাব মিজ্ শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব মোঃ মাজহারুল ইসলাম এবং পুলিশ সুপার জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
মতবিনিময় সভায় মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধিগুলোর ভয়াবহ কুফল ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তরুণ প্রজন্মকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পারিবারিক নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং আইনি কঠোরতার ওপর বিশেষ জোর দেন বক্তারা।
একই সঙ্গে, গ্রামীণ ও স্থানীয় পর্যায়ের জমিজমা সংক্রান্ত পারস্পরিক বিরোধ নিরসনে আইন নিজেদের হাতে না নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা এসব সমস্যা স্থানীয় জনপ্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় শান্তিপূর্ণ ও সামাজিকভাবে সমাধানের পরামর্শ দেন। সর্বোপরি, একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে কেবল প্রশাসনের ওপর নির্ভর না করে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেওয়া হয়।
ফরিদপুর জেলা পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর শাখা জানায়, সভায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীসমাজের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন