যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বারবার সমঝোতা লঙ্ঘনের অভিযোগ এনে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকটিকে আনুষ্ঠানিকভাবে কার্যকরহীন ঘোষণা করেছে ইরান।
শনিবার (১৮ জুলাই) দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং কারিগরি আলোচনা দলের প্রধান কাজিম ঘারিভাবাদি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র বাস্তবে সমঝোতা স্মারকের সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং চুক্তিটিকে পুরোপুরি স্থগিত করেছে। এর প্রতিক্রিয়ায় ইরানও চুক্তির সব শর্ত বাস্তবায়ন স্থগিত করেছে। তিনি আরও জানান, এখন থেকে ইরান আর ওই শর্তগুলো মেনে চলতে বাধ্য নয়।
এই প্রথমবারের মতো ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ওই সমঝোতা স্মারকের কার্যকারিতা সম্পূর্ণভাবে শেষ হয়েছে। একই সঙ্গে দেশটি জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে চুক্তিটির কোনো ধারা বা শর্ত তারা আর অনুসরণ করবে না।
এর আগে ইরানের বিভিন্ন কর্মকর্তা একাধিকবার ওয়াশিংটনের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ করেছিলেন। তারা সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে ইরানও পাল্টা ব্যবস্থা নেবে। তবে এবারের অবস্থানকে আগের তুলনায় আরও কঠোর ও চূড়ান্ত হিসেবে তুলে ধরা হয়েছে।

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন