ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

ফ্যাসিবাদের পথেই হাঁটছেন, খাসলতের একটিও বদলাননি’—বিরোধীদলীয় নেতা

বর্তমান সরকারের প্রতি ইঙ্গিত করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ যে পথে চলেছে, আপনারাও সেই পথেই এগোচ্ছেন। তাদের খাসলতের একটি বৈশিষ্ট্যও পরিবর্তন করা হয়নি।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের ঈদগাঁহ ময়দানে ১১ দলের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের ভিত্তি হিসেবে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। কিন্তু সেই সব অধ্যাদেশই বিএনপি বহাল রেখেছে। তার ভাষায়, এটি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি বলেন, এগুলো আরও উন্নতভাবে উপস্থাপনের কথা বলা হলেও ছয় মাস অতিক্রম করলেও এখন পর্যন্ত একটি অধ্যাদেশও উন্নত আকারে আনা হয়নি।

তিনি আরও বলেন, যে গণভোটে জনগণ ৭০ শতাংশ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটের ভিত্তিতেই বর্তমান সরকার নিজেদের সরকার দাবি করছে। অথচ ওই গণভোট না থাকলে এই সরকারও গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, গণভোট যদি ব্যর্থ হয়, তাহলে এই সরকারও ব্যর্থ বলে বিবেচিত হবে। জনগণ তাদের গণভোটের রায় মেনে নিতে সরকারকে বাধ্য করবে বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, তারা আর রাজপথে থাকতে চান না; বরং সবাইকে নিয়ে দেশ গঠনের কাজে অংশ নিতে চান। তবে সরকার যেভাবে তাদের রাজপথে নামতে বাধ্য করছে, তাতে রাজপথ জ্বলে উঠলে সেই আগুনে অনেক কিছুই পুড়ে ছারখার হয়ে যেতে পারে বলে তিনি সতর্ক করেন।

গণভোটের রায় বাস্তবায়ন না হলে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২৫ তারিখ সিলেটে তাদের সমাবেশ রয়েছে। এর আগেই সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দেবে বলে আশা প্রকাশ করেন। অন্যথায় ঢাকায় মহাসমাবেশের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

একই সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এখনো হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়নি, তবে এ ধরনের কর্মসূচির প্রস্তুতি রয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখে মধু, আর অন্তরে ছলনা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৯ জুলাই ২০২৬

ফ্যাসিবাদের পথেই হাঁটছেন, খাসলতের একটিও বদলাননি’—বিরোধীদলীয় নেতা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x