ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

তরুণদের সামাজিক নেতৃত্ব বিকাশে নোবিপ্রবিতে ‘আমরা নতুন নেটওয়ার্ক’ চেঞ্জমেকার কোহর্ট সম্পন্ন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথমবারের মতো সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ব্র্যাকের সহযোগী সংগঠন ‘আমরা নতুন নেটওয়ার্ক’-এর চেঞ্জমেকার কোহর্ট। গত ১২ এপ্রিল শুরু হওয়া এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পান।

কয়েক ধাপের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাতটি দলে ভাগ করা হয়। প্রতিটি দলকে সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীকে কেন্দ্র করে একটি করে সামাজিক উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়। এসব উদ্যোগের মাধ্যমে বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ, পুনর্ব্যবহার এবং টেকসই জীবিকায়নসহ বিভিন্ন সামাজিক বিষয়ে কাজ করা হয়।

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল— বেদে কারুকুঞ্জ, নারিকেল, নারুকারু, স্বপ্ন বুনন, ইকো স্পার্ক, বুনিয়ানা ও হিডার পাঁচালি। প্রতিটি দল নিজস্ব পরিকল্পনা ও উদ্ভাবনী ধারণার মাধ্যমে সামাজিক পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করেছে। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্প্রতি ‘আমরা নতুন নেটওয়ার্ক’ থেকে গ্র্যাজুয়েট হওয়া শিক্ষার্থী সৈকত বলেন, “আমরা নতুন নেটওয়ার্ক আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। প্রশিক্ষণের পাশাপাশি বাস্তব সমস্যার সমাধানে মানুষের সঙ্গে কাজ করার যে সুযোগ পেয়েছি, তা ভবিষ্যতে সামাজিক উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে।”

অপর অংশগ্রহণকারী ফারিহা বলেন, “আমরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জনগণের অর্থে পড়াশোনা করি, তাই সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতাও রয়েছে। ‘আমরা নতুন নেটওয়ার্ক’ সেই দায়বদ্ধতা বাস্তবায়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা নতুন নেটওয়ার্ক’-এর মূল লক্ষ্য হলো তরুণদের সমাজের বাস্তব সমস্যার সঙ্গে সম্পৃক্ত করে সমাধানমুখী নেতৃত্ব ও সামাজিক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। নোবিপ্রবির শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, আন্তরিকতা এবং মাঠপর্যায়ের কাজ আমাদের আশাবাদী করেছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ব্র্যাক ইউথ প্ল্যাটফর্মের ইউথ কো-অর্ডিনেটর আহনাফ সাফিন বলেন, “গত দুই মাস ধরে অংশগ্রহণকারীরা নিজেদের সম্প্রদায়ের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর টেকসই সমাধান নিয়ে কাজ করেছেন। আজকের পিচ প্রেজেন্টেশন শুধু কয়েকটি প্রকল্প উপস্থাপনের আয়োজন নয়; এটি তরুণদের নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা এবং সামাজিক পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নোয়াখালী অঞ্চলে ইতিবাচক ও দীর্ঘমেয়াদি পরিবর্তনের সূচনা হবে এবং আরও অনেক তরুণ সমাজ উন্নয়নে এগিয়ে আসতে অনুপ্রাণিত হবে।”

উল্লেখ্য, নোবিপ্রবিতে ‘আমরা নতুন নেটওয়ার্ক’ চেঞ্জমেকার কোহর্ট বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন Coastal Environment Network (CoEN)। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ শিক্ষার্থীদের সামাজিক নেতৃত্ব বিকাশের পাশাপাশি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার একটি কার্যকর মডেল হিসেবে কাজ করবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৯ জুলাই ২০২৬

তরুণদের সামাজিক নেতৃত্ব বিকাশে নোবিপ্রবিতে ‘আমরা নতুন নেটওয়ার্ক’ চেঞ্জমেকার কোহর্ট সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x