ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

জমি বিরোধে হামলার অভিযোগ পটুয়াখালীতে দুই সহোদর ট্রাক্টরচালক আহত

পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জামায়াতের এক কর্মীর হামলায় দুই সহোদর ট্রাক্টরচালক আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতরা হলেন মো. হাসান আকন ও মো. আল মামুন। তারা আবদুল আকনের ছেলে এবং ছোট বিঘাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

অভিযুক্ত হিসেবে মাঠিভাঙ্গা এলাকার বাসিন্দা মিজানুর শিকদারের (পিতা: ফজলে শিকদার) নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে দুই ভাই ট্রাক্টর দিয়ে নিজেদের জমিতে হালচাষ করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এতে দুই ভাই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানান, আহত দুই ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। তারা এ ঘটনায় ন্যায়বিচারের প্রত্যাশা করেছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৯ জুলাই ২০২৬

জমি বিরোধে হামলার অভিযোগ পটুয়াখালীতে দুই সহোদর ট্রাক্টরচালক আহত

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x