ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২০ কেজি গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— মো. সোহাগ (পিতা: মৃত সফিকুল ইসলাম) ও মো. সুজন (পিতা: মৃত নুরু মিয়া)। তাদের উভয়ের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার গোয়াইলকান্দি এলাকায়।

পুলিশ আরও জানায়, উদ্ধার করা ২০ কেজি গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজয়নগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৯ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x