ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

পাবনায় পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী ও সেবীসহ গ্রেফতার ১২

পাবনা জেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাবনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহর সরাসরি দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলাজুড়ে মাদক ও অপরাধবিরোধী এই বিশেষ তৎপরতা চালানো হয়। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা, সামারি ট্রায়াল এবং মোবাইল কোর্টের (ভ্যাম্যমাণ আদালত) মাধ্যমে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জেলায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, জুয়া এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে তাদের এই ধারাবাহিক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা ও অপরাধমুক্ত জেলা গড়তে পাবনা জেলা পুলিশ বদ্ধপরিকর।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৯ জুলাই ২০২৬

পাবনায় পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী ও সেবীসহ গ্রেফতার ১২

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

পাবনা জেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাবনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহর সরাসরি দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলাজুড়ে মাদক ও অপরাধবিরোধী এই বিশেষ তৎপরতা চালানো হয়। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা, সামারি ট্রায়াল এবং মোবাইল কোর্টের (ভ্যাম্যমাণ আদালত) মাধ্যমে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জেলায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, জুয়া এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে তাদের এই ধারাবাহিক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা ও অপরাধমুক্ত জেলা গড়তে পাবনা জেলা পুলিশ বদ্ধপরিকর।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x