ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

জর্ডানে ইরানি হামলায় দুই মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও একজন সেনা নিখোঁজ রয়েছে। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ জুলাই জর্ডানে এই হামলার ঘটনা ঘটে, যখন মার্কিন সেন্টকম এবং তাদের সহযোগী বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

হামলায় নিহত দুই মার্কিন সেনা ছাড়াও আরও চারজন মার্কিন সেনা আহত হন, তবে প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গত মার্চের পর থেকে ইরানি হামলায় এটাই প্রথম কোনো মার্কিন সেনার প্রাণহানির দুর্ঘটনা।

সেন্টকম জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুঃখ প্রকাশ করেছেন এবং এটিকে খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

জর্ডানে ইরানি হামলায় দুই মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও একজন সেনা নিখোঁজ রয়েছে। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ জুলাই জর্ডানে এই হামলার ঘটনা ঘটে, যখন মার্কিন সেন্টকম এবং তাদের সহযোগী বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

হামলায় নিহত দুই মার্কিন সেনা ছাড়াও আরও চারজন মার্কিন সেনা আহত হন, তবে প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গত মার্চের পর থেকে ইরানি হামলায় এটাই প্রথম কোনো মার্কিন সেনার প্রাণহানির দুর্ঘটনা।

সেন্টকম জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুঃখ প্রকাশ করেছেন এবং এটিকে খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x