ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, পাহারা দেবে কে?

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে অবস্থিত ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ আগুন দেওয়ার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। শনিবার (১৮ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে স্থানীয় ছাত্রনেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শনিবার দুপুর ১২টার দিকে ‘আল-সাদিক হৃদয়’ নামের একটি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি একটি জ্বলন্ত কাপড় স্মৃতি স্তম্ভের দিকে ছুড়ে মারেন। কাপড়টি স্তম্ভের কাছে পড়ার পর সেখানে আগুন জ্বলতে দেখা যায়।

ঘটনার নিন্দা জানিয়ে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন দেশের বিভিন্ন স্থানে থাকা এ ধরনের স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “এর আগে ৯ জুন নেত্রকোনার জুলাই স্মৃতি স্তম্ভেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। এরপর আমরা কয়েকদিন পাহারা দিয়েছি। কিন্তু প্রতিদিন আমাদের পক্ষে পাহারা দেওয়া সম্ভব নয়। এ ধরনের জাতীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর মূল দায়িত্ব।”

বর্তমান পরিস্থিতির সমালোচনা করে তিনি আরও বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখনও প্রকাশ্যে চলাফেরা করছে। তাদের বিরুদ্ধে প্রশাসন থেকে কার্যকর কোনও ব্যবস্থা না নেওয়ায় একের পর এক এমন ধৃষ্টতাপূর্ণ ঘটনা ঘটছে।”

জামালপুর জেলা ছাত্রশক্তির নেতা আমিনুল ইহসান এ ঘটনাকে দেশের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আজ শনিবার তারা শুধু জুলাই স্মৃতি স্তম্ভে নয়, বাংলাদেশের হৃদপিণ্ডে আগুন দিয়েছে। যারা এই ঘৃণ্য ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে প্রশাসনকে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের পর বড় বড় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে কেবল ছোটখাটো লোকজনকে ধরা হচ্ছে। আমরা দাবি জানাই, প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”

ঘটনার খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি স্মৃতি স্তম্ভের চারপাশ ঘুরে দেখে আলামত পর্যবেক্ষণ করেন। তবে পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কোনো নির্দিষ্ট মন্তব্য করেননি। তার ভাষ্য, “সুষ্ঠু তদন্ত ছাড়া এই মুহূর্তে এ বিষয়ে কোনও মন্তব্য করতে পারবো না।”

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৯ জুলাই ২০২৬

জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, পাহারা দেবে কে?

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x